দুই কিংবদন্তীকে নিয়ে চ্যানেল আইয়ের আয়োজন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি
আমাদের সাংস্কৃতিক জগতের দুই কিংবদন্তীর আজ প্রয়াণ দিবস। একজন জনপ্রিয় চিত্রনায়ক অভিনেতা নায়ক রাজ রাজ্জাক আরেকজন অভিনেতা, পরিচালক, প্রযোজক আবদুল্লাহ আল মামুন। দুই কিংবদন্তীকে নিয়ে নানা আয়োজন করেছে চ্যানেল আই। সকালে গান দিয়ে শুরুতে থাকবে নায়ক রাজ রাজ্জাক অভিনীত এবং আবদুল্লাহ আল মামুন পরিচালিত চলচ্চিত্রের গান। শিল্পী থাকবেন ইমরান খন্দকার, শুভ এবং শানু।

বেলা ১২:৩৫ মিনিটে তারকা কথনে উপস্থিত থাকবেন অভিনেতা খায়রুল আলম সবুজ এবং ডলি জহুর। দুপুরে এবং সিনেমার গানে দেখানো হবে নায়ক রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। বিকাল ০৩:০৫ মিনিটে কাজী জহির পরিচালিত চলচ্চিত্র অবুঝ মন। সন্ধ্যা ০৬:২০ মিনিটে শাইখ সিরাজ-এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় নায়ক রাজ্জাককে নিয়ে ডকু ফিল্ম রাজাধিরাজ।