:: নিজস্ব প্রতিবেদক ::
আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ সতর্কবার্তায় প্রকৃতির এক বিরূপ রূপের পূর্বাভাস দিয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই চারটি বিভাগের ওপর দিয়ে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘন্টায় আঘাত হানতে পারে অতি ভারী থেকে অতিভারী বর্ষণ। এই বৃষ্টিপাত শুধু নগরজীবনকে অচল করে দেওয়ার মতোই নয়, বরং এটি এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিতবাহী।
এই অতি ভারী বর্ষণের সবচেয়ে ভয়ঙ্কর হুমকি রয়েছে চট্টগ্রাম বিভাগের জন্য। আবহাওয়া অফিস স্পষ্টই সতর্ক করে দিয়েছে যে, প্রবল বৃষ্টির কারণে এই অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস বা পাহাড়ধসের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটার উচ্চ সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে এবং সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় জরুরি প্রস্তুতি গ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :