:: চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর ওয়াপদা গেইটে নূর মোহাম্মদ বাড়ীতে হামলার করেছে এক দল সন্ত্রাসী। শনিবার (১২ জুলাই) সন্ধায় এসব ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। হামলায় নাসিমা আক্তার (৩১) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা মোঃ মুফিজুর রহমান জানান, হঠাৎ অস্ত্র হাতে এমরান আহমেদ ইমু (নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি) তার ৭-৮ জন সন্ত্রাসী একটি দল আমার বাড়িতে আক্রমণ করে তারা আমার এক আত্মীয়ের নাম ধরে ডাকতে থাকে। নাসিমা আক্তার আমার নিকট আত্মীয়, সে আমার বাড়িতে আশ্রয়ে রয়েছে। তারা নাকি যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের রাজনৈতিক নির্দেশে আমার আত্মীয়কে হত্যার করতে চেয়েছে। আমি বাধা দিলে আমাকেও আঘাত করবে। তারা আমাকে জোরে ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। তারা নাসিমা আক্তারকে কাঠের লাঠি, হকি স্টিক দিয়ে মারতে শুরু করে। পরে নাসিমা জ্ঞান হারিয়ে ফেললে তারা সেখান থেকে পালয়ে যায়। সন্ত্রাসীরা চলে গেলে আমি তাকে দ্রুত ডেল্টা হেলথ কেয়ার চট্টগ্রাম লিমিটেডে নিয়ে ভর্তি করেন বলে জানান মুফিজুর রহমান।
মেট্রোপলিটন থানা উপপরিদর্শক কৃষ্ণ লাল ঘোষ বলেন, আমরা এখনো এবিষয় কোনো অভিযোগ জানতে পারিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :