২০১৯ সালের ডিসেম্বরে তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন জীবন শুরু করেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে কিছুদিন ধরেই তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল, একসঙ্গে কোথাও প্রকাশ্যে দেখা না যাওয়ায় আলোচনা আরও বেড়ে যায়।
সম্প্রতি মিথিলা নিজের পড়াশোনার ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছেন। তিনি পিএইচডি সম্পন্ন করেছেন এবং পেয়েছেন ‘ডক্টোরেট’ উপাধি। এই খবর শোনার পরই সৃজিত মুখার্জি তাঁর সাফল্যের প্রশংসা করেছেন।
সৃজিত সোমবার বিকেলে মিথিলার পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা।” এ ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে মিথিলা ও সৃজিতের মধ্যে দূরত্ব সংক্রান্ত গুঞ্জনও অনেকটাই মিটে গেছে।
আপনার মতামত লিখুন :