রাজধানীর বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর বিজয়নগর শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে আহত হয়েছেন বহুজন, আহতদের তালিকায় রয়েছেন সাংবাদিকও।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ পেছন থেকে হামলে পড়ে জাপা ও আওয়ামী লীগের কর্মীরা। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হঠাৎ রক্তাক্ত সংঘর্ষে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনীও।