জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীতে আবারও উত্তপ্ত হলো জাপা কার্যালয়ের সামনের এলাকা। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের ধাওয়া-পাল্টাধাওয়া রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দিলেও উত্তেজনা কমেনি। বরং শুরু হয় ব্যাপক লাঠিচার্জ।

রক্তাক্ত সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।