জাপা ও আ. লীগের হামলায় আহত রাশেদ খান , নেওয়া হলো হাসপাতালে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর বিজয়নগর শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়। গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎই হামলা চালায় জাপা ও আওয়ামী লীগের কর্মীরা—এমন অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।

সংঘর্ষে গুরুতর আহত হন সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বহু কর্মী। আহতদের মধ্যে রাশেদ খানকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে।”

এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই অভিযোগ তুলেছেন। তবে জাপার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো বিজয়নগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।