রাজধানীর রক্তাক্ত সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ধীরে ধীরে সেরে উঠছেন। আইসিইউতেই আছেন তিনি, তবে ইতোমধ্যেই জ্ঞান ফিরেছে।
শনিবার সকাল ৭টা ৫ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়—“নুর আইসিইউতে চিকিৎসাধীন। কিছুটা হুঁশ ফিরেছে। সবার দোয়া কামনা করছি।” সেই পোস্টে শয্যাশায়ী নুরের ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় নাকে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ভয়াবহ সংঘর্ষে রক্তাক্ত হন নুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের নাক ফেটে বুকভর্তি রক্ত নিয়ে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
👉 বিজয়নগর–কাকরাইল অঞ্চলে এখনো উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :