রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিলে অংশ নেওয়া গণ-অধিকার পরিষদের কর্মীদের ওপর শুক্রবার (২৯ আগস্ট) হামলার ঘটনা ঘটে। এ সময় সংগঠনের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক যুবক গণ-অধিকার পরিষদের এক কর্মীকে বেধড়ক মারধর করছেন।
ভিডিও প্রকাশের পর অনেকেই মন্তব্যে দাবি করেন, হামলার শিকার ব্যক্তি নুরুল হক নুর। তবে শনিবার এক ফেসবুক পোস্টে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পরিষ্কার করে জানান, পেটানো ব্যক্তি নুর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। একইসঙ্গে তিনি এ ধরনের হামলার বৈধতা না দেওয়ার আহ্বান জানান।
এরপর হামলাকারী মেরুন টি-শার্টধারীর পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। শনিবার সকালেই আরেক ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, ওই হামলাকারীর নাম মিজানুর রহমান, যিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল।
আপনার মতামত লিখুন :