অস্ট্রেলিয়ায় পাখির ডিমের কারণে খেলা বন্ধ এক মাস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অস্ট্রেলিয়ায় ক্যানবেরার কাছে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে বিরল এক ঘটনায় খেলার মাঠ বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঠের ঠিক মাঝখানে একটি প্লোভার পাখি ডিম পেড়ে বসায় সব ধরনের খেলা অন্তত এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

ফুটবল খেলতে আসা খেলোয়াড়রা প্রথমে মাঠের মাঝ বরাবর ডিম দেখতে পান। নিরাপত্তার কারণে ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডিম পেড়ে প্লোভার পাখি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ডানা ঝাপটে বা হঠাৎ আক্রমণ করতে পারে, তাই দর্শক ও খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থে মাঠ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় কাউন্সিল জানিয়েছে, বন্যপ্রাণী সংস্থা ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শে খেলা অন্য মাঠে সরানো হয়েছে এবং এতে সহযোগিতা করার জন্য ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।