ডাকসু ভোট প্রক্রিয়া থামিয়ে দিলেন হাইকোর্ট


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণের কথা ছিল। এ নির্বাচন ঘিরে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বামপন্থী সংগঠনগুলো মোট প্রায় ১০টি প্যানেল দিয়েছে।

২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। এছাড়া ১৮টি হলে ১৩টি পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।