আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার এ তথ্য জানান।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ। জুলাই থেকে আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ২০২৪-২৫ সালে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
আপনার মতামত লিখুন :