দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকেও তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের যৌথ সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সব স্তরের নেতা-কর্মী ও রমনা থানার নেতাদের বিল্লাল হোসেনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :