বাংলার মুখ ডেস্ক
জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। সরকার যদি প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দেয়, তাহলে সমমনা দলগুলোকে নিয়ে জামায়াত আন্দোলনে নামবে।
জামায়াতের দাবিগুলো হলো:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
উল্লেখ্য, জামায়াতসহ কয়েকটি ইসলামী দল দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তারা দাবি আদায়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।
আপনার মতামত লিখুন :