বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় মেলার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। সভায় উপস্থিত ছিলেন একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
সভায় জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সূচি বিবেচনা করে মেলার নতুন সময়সূচি ঘোষণা করা হয়। এতে অংশগ্রহণকারী প্রকাশক ও লেখকরা আগেভাগে প্রস্তুতি নিতে পারবেন এবং মেলার সময়সূচি জাতীয় ইভেন্টের সঙ্গে দ্বন্দ্ব এড়াতে সমন্বয় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :