রোমাঞ্চকর সমীকরণ শেষে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচে সরাসরি না থাকলেও ভাগ্যের লড়াইয়ে জয় পেয়েছে লিটন দাসের দল। আবু ধাবিতে শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরের টিকিট।
আফগানিস্তানের ১৬৯ রান শ্রীলঙ্কা পেরিয়ে যায় ৮ বল হাতে রেখে। ফলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে শ্রীলঙ্কা, আর কেবল তাদের বিপক্ষে হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ।
অন্যদিকে, শুধু হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া আফগানিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের এই বিদায় বড় ধরনের হতাশা।
‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান সুপার ফোর নিশ্চিত করেছে। আগামী শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর বুধবার ভারতের বিপক্ষে এবং বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নামবে লিটন দাসের দল।
আপনার মতামত লিখুন :