মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিপ্লবের জন্য শক্তিশালী সংগঠন অপরিহার্য


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, বিপ্লবের ডাক দেন, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং আরও মজবুত করতে হবে। সাধারণ মানুষের কাছে না গেলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বদরুদ্দীন উমর আজীবন তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে আপস করেননি। নতুন প্রজন্ম কতটুকু তা গ্রহণ করেছে তা স্পষ্ট নয়, তবে তার অটল অবস্থান আমাদের জন্য অনুপ্রেরণার।

তিনি আরও বলেন, “বিপ্লব তখনই সফল হয়, যখন শক্তিশালী সংগঠন থাকে। আজকের হতাশার মূল কারণ সংগঠনের অভাব। তাই যারা সমাজ বদলাতে চান, তাদেরকে মানুষের কাছে যেতে হবে, সংগঠনকে শক্ত করতে হবে।”

শোকসভায় শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশিত হয়। এছাড়া বদরুদ্দীন উমরকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায় ও অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।