সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় তিনি লো কস্ট-নো কস্ট ডিপোজিট সংগ্রহ, বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ও অবলোপন-কৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদসহ মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা এবং সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :