অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসন ভাগ-বাটোয়ারা করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য ছাড়া গণমাধ্যমকে জাতীয় স্বার্থে পরিচালনা করা সম্ভব নয়। সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই বৈঠকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি একপেশে হয়ে গেছে। এ সময় ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায়, যার প্রভাবে তাদের কাজের গতি কমে যায়।
তিনি আরও বলেন, সরকার যেকোনো সময় বিদায় নিতে পারে। তবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন নিশ্চিত করা হবে। বর্তমানে আমলারা কাজের গতি মন্থর করে বসে আছেন পরবর্তী সরকারের অপেক্ষায়।
এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর ঘোষণা দেওয়ার পর ছয় মাস ধরে এক সচিব চাল মজুদ করে রেখেছিলেন।
আপনার মতামত লিখুন :