খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন সেনা সদস্য, তিনজন পুলিশ ও আরও অনেকে আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহতদের লাশ খাগড়াছড়ি হাসপাতালে রাখা হয়েছে। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে। জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি থাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।
রোববার দুপুরে গুইমারার রামসু বাজারে সংঘর্ষের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং পাশের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে একই এলাকায় ১৪৪ ধারার মধ্যেই সড়ক অবরোধ করেছিল ‘জুম্ম ছাত্র-জনতা’।
আপনার মতামত লিখুন :