সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) তার পরিবার বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চার দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন এ বর্ষীয়ান রাজনীতিক। স্ট্রোকের পর থেকে হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।