বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
তিনি বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা সহযোগিতা করতে চাই। বিশেষ করে পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে আগ্রহী।”
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিক আলোচনায় রয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :