নীলাঞ্জনা নীলা

উত্তরায় লিফটে আটকে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা লিফটে আটকে থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

নীলা নিজেই মোবাইলে সেই সময়ের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে তিনি আতঙ্ক কাটানোর চেষ্টা করতে থাকেন এবং ব্যাগ থেকে পানি বের করে পান করতেও দেখা যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে লিফটের দরজা সামান্য ফাঁক করে দেন যেন তিনি শ্বাস নিতে পারেন। এরপর প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর তাকে নিরাপদে বের করা সম্ভব হয়।

ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই নীলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ ও নিরাপদে উদ্ধার হন।

👉 নীলাঞ্জনা নীলা ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।