আমিনুল ইসলাম বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল আবারও বিসিবি সভাপতি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড পরিচালকের পদে ভোটে তেমন কোনো চমক দেখা যায়নি, আর সভাপতি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হওয়ার পর বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার সভাপতি হয়েছিলেন। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি সরাসরি সভাপতি পদে অধিষ্ঠিত হন।

সহ-সভাপতির দুটি পদেও নির্বাচন হয়নি। ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চার মাস আগে বিসিবি সভাপতির পদ হারানো ফারুক আবারও বড় দায়িত্বে ফিরে এসেছেন। শাখাওয়াত হোসেনকে বোর্ডের পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল।

নির্বাচন প্রক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা প্রবল প্রভাব রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে তামিম ইকবালসহ ২১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সরকারের হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগে নির্বাচনে সরাসরি অংশ নেননি।

এভাবে আবারও বোর্ডের নিয়ন্ত্রণে আসলো সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব।