ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৭ অক্টোবর) জানিয়েছে, চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকা, যা গত মাসের দাম ১,২৭০ টাকার থেকে ২৯ টাকা কম। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসে ১,২৭০ টাকা নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্টে ৯১ টাকা, জুনে ২৮ টাকা এবং জুলাইয়ে ৩৯ টাকা কমানো হয়েছিল।
অটোগ্যাসের দামও সামঞ্জস্য রেখে অক্টোবর মাসে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, দেশে এলপি গ্যাসের দাম নিয়মিতভাবে বাজার পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হয়।
আপনার মতামত লিখুন :