জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শাপলা প্রতীক না দিলে তারা ‘ধান’ ও ‘সোনালি আঁশ’ প্রতীক বাদ দিতে বাধ্য হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন গ্রহণ করবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই, তবু যদি কমিশন এটি না দেয়, তবে তারা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।
তিনি নির্বাচন কমিশনের কাজের প্রতি সমালোচনা জানিয়ে বলেন, কমিশনের কিছু সিদ্ধান্ত প্রকাশ না হলেও সেগুলো সংবাদপত্রের প্রথম পেজে আসে। এছাড়া একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি পত্রিকায় পৌঁছানোর বিষয়েও কমিশনের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।
নাসীরুদ্দীন জোর দিয়ে বলেন, শাপলা প্রতীক ছাড়া নিবন্ধনে যাওয়া সম্ভব নয়, আর নিবন্ধন ছাড়া কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না।
আপনার মতামত লিখুন :