মেক্সিকোতে মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়াও অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছেন। এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে নিহত ১৬, পুয়েবলা থেকে ৯ এবং কুয়েরেতারো থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে মেক্সিকোতে ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভেরাক্রুজে মাত্র তিন দিনে ৫৪০ মিলিমিটার (প্রায় ২১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে এবং ঝড়ো হাওয়ায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বাড়িঘরের ওপর ধাক্কা লেগেছে।
দুর্যোগের কারণে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৩ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :