জাতীয় পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস এবং গত জুনে আরেকটি বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়। তবে কোন দেশ বা মডেলের গাড়ি কেনা হবে, তা বিএনপি এখনও চূড়ান্ত করেনি। দলীয় সূত্রে জানা গেছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে জনসংযোগ কার্যক্রমে অংশ নেবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে। শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমোদনের বিষয়টি এখনও বিবেচনার মধ্যে রয়েছে।
আপনার মতামত লিখুন :