ড. মুহাম্মদ ইউনূস

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতের প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন— নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও রফিকুল ইসলাম খান।

বৈঠকে জুলাই সনদ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধিদলে ছিলেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।

তারও আগে গতকাল (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।