আজ থেকেই কার্যকর নতুন মূল্য, দুই লাখ টাকার নিচে নামেনি ভালো মানের সোনা

আন্তর্জাতিক বাজারের দাম কমলো সোনার, ভরিতে হ্রাস ৮,৩৮৬ টাকা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এতে এক লাফে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। তবে দাম কমলেও ভালো মানের সোনার ভরি এখনো দুই লাখ টাকার বেশি।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে হ্রাস পাওয়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে—

  • ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৮,৯৯৬ টাকা

  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪২,২১৯ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি ভিন্ন হতে পারে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬,২০৫ টাকা থেকে কমে ৫,৪৭০ টাকায় নেমে এসেছে। এতে রুপার দাম ভরিপ্রতি ৭৩৫ টাকা কমেছে।