বিসিএস

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে ১ হাজার ২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৫৬.৪৯ শতাংশ।

পিএসসি গত ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগের আবেদন আহ্বান করেছিল। আবেদনকাল চলেছিল ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদনকারীদের সাধারণ ফি ছিল ২০০ টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫০ টাকা। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ৩২ বছর।