পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় বাঁশবোঝাই ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। রবিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক আকরাম আলী (৫৬) এবং স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী তাসনিয়া (১৩) ও নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :