রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই অভিযানে সন্দেহভাজন চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তল্লাশি করা বগি থেকে উদ্ধার করা হয়েছে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গানপাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, “অপারেশন বনলতা” নামে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বিস্তারিত পরিমাণ তাদেরকে এখনো জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :