দুপুরের মধ্যে ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।