মেয়র নির্বাচন: মামদানির জয়ে যা বললেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ঐতিহাসিক জয় অর্জন করেছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়েন।

মামদানির বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্যালটে তার নাম ছিল না এবং সরকারি অচলাবস্থার কারণেই রিপাবলিকানরা পরাজিত হয়েছে। তবে তার এই দাবির কোনো তথ্যসূত্র তিনি উল্লেখ করেননি। এর আগে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তার বিজয়কে নিউইয়র্কের জন্য হুমকি বলেছিলেন।

এ নির্বাচনে শুধু নিউইয়র্ক নয়, নিউ জার্সি ও ভার্জিনিয়াসহ যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটরা বড় ধরনের সাফল্য পেয়েছে। অন্যদিকে নিউইয়র্কে মামদানির বিজয়ে তার সমর্থক ও প্রগতিশীল রাজনীতির কর্মীদের মধ্যে উদযাপনের পরিবেশ লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের মতে, মামদানির জয় মার্কিন রাজনীতিতে প্রগতিশীল ধারার নতুন অধ্যায়ের সূচনা করেছে।