দুর্নীতির অভিযোগে শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া কমিশনের ঢাকা–১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, দীর্ঘ অনুসন্ধানে ড. সিদ্দিকের নামে মোট ১৭ কোটি ৯৭ লাখ টাকার সম্পদের খোঁজ মেলে, যার মধ্যে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৯ কোটি ৩২ লাখ টাকার। বাকী ৮ কোটি ৬৫ লাখ টাকার সম্পদকে দুদক ‘জ্ঞাত আয় বহির্ভূত’ হিসেবে চিহ্নিত করেছে।
দুদক জানায়, ড. সিদ্দিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে দুদক আইন–২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :