জুলাই আন্দোলনে প্রতীকী স্যালুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। বৃহস্পতিবার তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা–৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
হঠাৎ জনপ্রিয় হয়ে উঠা সুজন জানান, জনগণের ভালোবাসাই তাকে রাজনীতিতে আসার সাহস দিয়েছে। তিনি বিশ্বাস করেন, “মানুষের সমর্থন থাকলে কিছুই অসম্ভব নয়।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আজ দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন। দলটি তিন হাজার মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। এর আগে জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাশিয়ায় আছেন।
আপনার মতামত লিখুন :