মেক্সিকোর ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্স ২০২৫


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশ মুকুট জিতেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই আসরে রানার-আপ হয়েছেন আয়োজক দেশের থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। ২৬ বছর বয়সী ফাতিমার মাধ্যমে মেক্সিকোর ইতিহাসে চতুর্থবারের মতো মিস ইউনিভার্স শিরোপা এসেছে।

প্রতিযোগিতায় ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ পাঁচে স্থান করেছেন। এবার মোট ১২০ দেশের প্রতিনিধি অংশ নেন। প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রতিনিধি নাদিন আয়ুব সেমিফাইনালে পৌঁছান।

মেয়েরা থাইল্যান্ড জুড়ে তিন সপ্তাহ ধরে রিহার্সাল ও বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ন্যাশনাল কস্টিউম শোতে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন। প্রিলিমিনারি রাউন্ডে জ্যামাইকার প্রতিযোগী গুরুতরভাবে পড়ে যান, তবে পরে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ রয়েছেন।

এবারের আসর নাটকীয় মুহূর্ত এবং প্রতিযোগীদের সাহসিকতার গল্পে ভরপুর ছিল, এবং ফাতিমার জয় আন্তর্জাতিক সম্প্রদায়ে মেক্সিকোর জন্য নতুন গৌরব বয়ে আনলো।