মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীন ও দায়বদ্ধ গণমাধ্যম গঠনে বিএনপির প্রতিশ্রুতি স্পষ্ট।

সোমবার ঢাকার শেরেবাংলানগরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক মতবিনিময় সভায় ফখরুল বলেন, বিএনপি ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে, যদিও প্রতিবেদন তৈরি হলেও তা নিয়ে আলোচনার উদ্যোগ পরবর্তীতে আর নেওয়া হয়নি।

তিনি বলেন, “জনগণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যম সংস্কারের বিষয়টি আমরা অগ্রাধিকার দেব। বিএনপি একটি স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা দেখতে ও গড়ে তুলতে চায়।”

ফখরুল অতীত ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৫ সালে গণমাধ্যম দমন করা হয়েছিল এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। বিএনপি পরবর্তী সময়ে গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সাংবাদিক সমাজের বিভক্তি ও দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে নিজেরাই ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। স্বাধীন সাংবাদিকতা বজায় রাখতে সাংবাদিকদের নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।