মোহাম্মদপুরে ছেলে কে কুপিয়ে হত্যা,বাবা গুরত্বর আহত ঢামেকহা হাসপাতালে ভর্তি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদ পুর ঢাকা উদ্যান এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাথাড়ি ছুরিকাঘাতে ছেলে বাবু (২৩) নিহত হয়েছেন।
আহত হয়েছেন তার বাবা আবুল কাশেম (৬৫)।

সোমবার (২৫নভেম্বর) রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান,বি-ব্লক, তিন নম্বর রোডে তাদের বাসার সামনে ঘটনাটি ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় তাদের কে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছেলে বাবু কে মৃত ঘোষণা করেন।

গুরুত্বর আহত তার বাবা আবুল কাশেম কে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক রা জানিয়েছেন,তার অবস্থা আশংখা জনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন নিহতের মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন,বিষয়টি তদন্তধীন,যতোটুকু প্রাথমিকভাবে জানাগেছে,পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার প্রতিপক্ষরা এসে বাসার সামনে গিয়ে বাবা ছেলে কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
তদন্তের পর আরও বিস্তারিত জানাযাবে।