হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ভবনের বাইরের বাঁশের মাচায় আগুন লাগে। সংস্কারের সময় ব্যবহৃত এই বাঁশের কাঠামো ও ভবন ঘেরা সবুজ নিরাপত্তা নেট দ্রুত আগুন ধরে ফেলে, যা মুহূর্তেই আগুনকে উপরদিকে ও পাশের ভবনগুলোতে ছড়িয়ে দেয়। আটটি টাওয়ার নিয়ে গড়া কমপ্লেক্সটির সাতটিতে আগুন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার ভোরে কর্মকর্তারা জানান, চারটি ভবনে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি তিনটিতে কাজ এখনো চলছে। ১৯৬২ সালের শাম শুই পো অগ্নিকাণ্ডের পর এটি হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
শুষ্ক আবহাওয়া ও আগাম অগ্নিসতর্কতার মধ্যেই এ দুর্ঘটনা ঘটে, যা শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
আপনার মতামত লিখুন :