জনপ্রিয় গায়ক জেনস সুমন বৃহস্পতিবার বিকেল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী কিশোর পলাশ।

১৯৯৭ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম আশীর্বাদ—এর ‘একটা চাদর হবে’ গানটি সুমনকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’ ও ‘চেরী’সহ একাধিক জনপ্রিয় গান প্রকাশ করেন তিনি।
দীর্ঘ বিরতির পর চলতি বছর তিনি আবারও নিয়মিত সংগীতে ফিরে আসেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :