স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ডিজিটাল ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষ হওয়ার পর ফল প্রকাশ করা হয়।

অভিভাবকেরা gsa.teletalk.com ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবেন।
টেলিটক মোবাইল থেকে ফল জানার জন্য এসএমএস করতে হবে—
GSA<space>Result<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

ফিরতি বার্তায় ছাত্র–ছাত্রীর ভর্তির ফল জানিয়ে দেওয়া হবে।