মাত্র চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

জাপানের উত্তরপূর্বাঞ্চল টানা দ্বিতীয়বার বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে মাত্র চার দিনের ব্যবধানে। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।

জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) জানায়, আওমোরি উপকূলের সাগরতলের প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সোমবার একই এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এটিকে ধারাবাহিকতা হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

নতুন ঝুঁকি বিবেচনায় হনশু, হোক্কাইডো ও টোকিওর পূর্বদিকে চিবা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। জেএমএ বলেছে, নিকট ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা