চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে।


আপনার মতামত লিখুন :