ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ডাকসুর নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা।
বিক্ষোভকারীদের দাবি, মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম হল’ রাখতে হবে। পাশাপাশি জুলাই মাসের সহিংসতায় সমর্থন দিয়েছেন—এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচারের প্রতীক রাখা হবে না এবং জুলাইয়ের ঘটনায় ভূমিকা রাখা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
কর্মসূচি ঘিরে প্রশাসনিক ভবন এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :