ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের মহাসমাবেশ স্থগিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

ভর্তি পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে আগামী ৩ জানুয়ারি নির্ধারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানান, ওই দিন দেশের নয়টি কৃষি ও কৃষি–প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কারণে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে ৩ জানুয়ারি মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামি।