বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সংবাদ সম্মেলনে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এবং চিকিৎসকরা।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :