রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

রূপালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান বনানী সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় রোববার (১১ জানুয়ারি) ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম মহাব্যবস্থাপক মো. আবুল হাসানের সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

এসময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাইনুদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া ও সালামুন নেছাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন।