রিয়াল মাদ্রিদের কোচ পদ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ভবিষ্যৎ প্রকল্পের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকেই আদর্শ মনে করছেন।
জাভি আলোনসোকে বরখাস্ত করে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দেওয়ার পরও রিয়ালের কোচিং পরিকল্পনা নিয়ে আলোচনা থামেনি।
ক্লাব বোর্ডের শীর্ষ মহলের মতে, জাতীয় দলের সঙ্গে স্কালোনির শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব, শান্ত আচরণ ও দলীয় ঐক্য গড়ে তোলার সক্ষমতা রিয়াল মাদ্রিদের জন্য বড় সম্পদ হতে পারে। এক বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের মাধ্যমে তিনি সময়ের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব শেষ হলে লিওনেল স্কালোনিকেই রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে পেরেজের।
আপনার মতামত লিখুন :